উৎসর্গ-রামিসাকে)
শরীফা বুলবুল
সূর্যগ্রহণ গ্রাস করেছে যেন পূর্নিমা!
কোথায় চলেছে দেশ? কোথায়?
ফুলকে পায়ে পিষে ফেলা হচ্ছে এখানে!
এমন মর্মভেদীÑগোলার্ধভেদী মৃত্যুতে
ব্যথিত আর শোকার্ত হওয়ারও
ধৈর্য হারিয়ে ফেলছি!
ভুলে যাচ্ছি বিচলিত হতেও!
কোথায় চলেছে দেশ? কোথায়?
’৭১ থেকে ’২৪ এতো যুদ্ধ হলো
ফুল ফোটানোর তরে!
তবে ফুলেরা কেন ঝরছে অনাদরে?
কোথায় চলেছে দেশ?
সমাজ বিনির্মাণের নামে এখানে
বোনা হচ্ছে হিংস্রতা!
উদার ন্যায় নীতির বদলে
লোভ-লিপ্সা আর লালসায়
তৈরি হচ্ছে সমাজের হ্রন্ধ্র।
স্বরবৃত্ত ছন্দে কখনযে চলেছিল দেশ ভুলে গেছি!
এখন দেখি ঘুণ ধরেছে ঘরের বেড়ায়ও…
চারদিক ছড়িয়ে আছে পচা গন্ধ!
এমন দীর্ঘ দীর্ঘশ্বাস আর মুমূর্ষু গোঙানি নিয়ে
ঘৃণায়, ক্ষোভে, লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছি!
ইচ্ছে করছে লজ্জাহীন একেকটা
ত্যান্দোরের মাথায় ইট ছুঁড়ে মারি।


