Homeকবিতানীল দহনের কাব্য

নীল দহনের কাব্য

মরিচিকার মিথেনে পুড়েছে
রৌরব নরকের নগর,
অন্ধকারে শরীর খোঁজে
স্মৃতি বিষের কোনো ঘর।

​পাথর চাপা দীর্ঘশ্বাসে
হারিয়ে গেছে চেনা পথ,
মিথ্যে মায়ার চোরাবালিতে
আটকে গেছে জীবনের রথ।

​আকাশ চিরে নামছে কেবল
ছাইভস্মের ধূসর ধারা,
নিজেকেই আজ পুড়িয়ে মারছে
আত্মপরিচয়হীন সব সর্বহারা।

শূন্যতার এই শবাচ্ছাদনে
থমকে আছে মহাকাল,
লোনা জলে ধোয় না তো চোখ
পুরানো স্মৃতির আকাল।

​হৃদয় খুঁড়লে রক্ত নয়—
বেরিয়ে আসে তপ্ত তামা,
আস্তিনের তলে লুকিয়ে রাখা
সেই আদিম এক নগ্নামা।

​তবুও মানুষ পোড়ে নির্জনে
মিথ্যে আশার নীল দহনে,
ছাই হয়ে মেশে অজানার পথে
এক বিষাক্ত আত্ম-হননে।

Previous article
হাসান হাসানুজ্জামান
হাসান হাসানুজ্জামান
সাধক চিনি চুলের জটে মানুষ চিনি কিসের পটে, নাক নক্সা হাত পা মাথা ইতর কেতর এক জলসা।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments