চারিদিকে তপ্ত হাওয়া
ধরনী শুষ্ক,
শীতলতার বড্ড অভাব
শুধু হাহাকার।
ঠোঁট শুকিয়ে গেছে
ফেটে চৌচির,
কোথাও আর্দ্রতা নেই
আশ্রয়ের অপেক্ষা।
মরা চর্ম বাতাসে
শব্দটা ঝাঁঝালো,
ভেজা স্পর্শ নেই
ঝরছে রক্ত।
সম্মুখে ধু ধু মরিচিকা
তপ্ত বালূ,
তালপাতার পাখা নেই
ঝরছে লোনাজল।


