Homeকবিতাঅরণ্য-প্রহর

অরণ্য-প্রহর

অশোকেরা নিয়েছে নিরবে বিদায়
কর্পোরেশনের বাগিচা দখল একাশিয়ায়
বিদায় বিলুপ্ত সেগুন পারুল
কাদচিৎ দেখা যায় বোকা জারুল।

নবীন রাধচূড়ার আবদারী ডালি
মাটির পলি ভুলে রয়ে যায় বালি
যেমনটি হারিয়ে থেকে যায় কড়াই
সোনালু হলুদ হয়ে গ্রীষ্মের বড়াই।

হিজলের করতল জলধার নাই,
পিচঢালা পথে শুধু ধোঁয়া আর ছাই,
বকুলের লাশ পড়ে ডাস্টবিন ঘেঁষে,
ফেরারী সুবাসেরা ফেরে ছদ্মবেশে।

রুপশালী ​কৃষ্ণচূড়ার জ্বলে একা একা,
কোরাসরত চড়ুইয়ের মেলে না তো দেখা।
কংক্রিট-অরণ্যে ক্লান্ত এ মন,
কেঁদে মরে গুমরে চিরহরিৎ বন।

টবের বন্দী পলে ছাতিমের প্রান,
ব্যালকনি-কার্নিশে আলোর বয়ান।
ট্যারেস করিডোরে প্লাস্টিক-ঘাসেরা ,
মেকি সবুজ ঘাসে আধুনিক হতাশা।

​গাছ কেটে গড়ে ওঠে কাঁচের মিনার,
পাখিদের কোলাহল ফেরে না তো আর।
কংক্রিট-উৎসবে মেতেছে শহর,
অরণ্য গুনে যায় বিদায়ের প্রহর।

২৬ মে ২৬

হাসান হাসানুজ্জামান
হাসান হাসানুজ্জামান
সাধক চিনি চুলের জটে মানুষ চিনি কিসের পটে, নাক নক্সা হাত পা মাথা ইতর কেতর এক জলসা।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments