Homeকবিতাঅতৃপ্ত আত্মা

অতৃপ্ত আত্মা

উথাল-পাতাল ভাবনা
অজানা গন্তব্যে ছুটে চলা
স্বপ্রটা তেমন বড় না
অথচ নিরন্তর গ্লানি।

ধূলামলিন ফোস্কা পা
নিশ্বাসে বাষ্পীত উষ্ণ রক্ত
না বলা লক্ষ পিছুটান
অথচ সঙ্গী হা-হুতাশ।

পকেট ছেড়া আবরণ
সেলাই বড্ড অপ্রয়োজন
বুকে চাপা পড়া কার্বন
অথচ মুখে কৃত্রিম হাসি।

সাক্ষী গোপাল মরে গেছে
নির্দোষী সেই নন্দঘোষও
শুনছে না কেউ প্রলাপ
অথচ আত্মায় নিচ্ছে শ্বাস।

অক্সিজেনের মূল্য নেই
বেহিসাবি খরচ চলছে
যোগান হয়তো বেশিই
অথচ নেই কোনো তৃপ্ততা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments